ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত জামায়াত আমির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৩ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আকদ অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেক পরিচিত ব্যক্তি অংশ নেন। অনুষ্ঠানে নূরুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও শুভেচ্ছাবার্তা ছড়িয়ে পড়ে। সাদিক কায়েমের নতুন জীবনের জন্য শুভকামনাও জানান উপস্থিত অতিথিরা।
এর আগে মঙ্গলবার (১২ মে) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে তিনি স্পিকারের হাতে নিজের বিয়ের আমন্ত্রণপত্র তুলে দেন। এ সময় স্পিকার তার জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানান এবং দোয়া করেন।
সাক্ষাৎকালে ডাকসুর সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। স্পিকার ডাকসুর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীর বাংলাদেশের রোল মডেলে ডাকসুর উন্নতি হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।








