Logo

জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
৫ জুন, ২০২৬, ২০:০৪
জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: সারজিস আলম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে প্রতারণামূলক রাজনীতি করছে। তার দাবি, নির্বাচিত সরকারের মাত্র চার মাসের মধ্যে এত প্রতিশ্রুতি ভঙ্গ ও অসঙ্গতির নজির দেশের মানুষ আগে দেখেনি।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এনসিপির ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিএনপি তাদের ৩১ দফা কর্মসূচির প্রথমেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলেছিল। দলটি দাবি করেছিল, জনগণের চাওয়া-পাওয়ার ভিত্তিতে সংবিধান প্রণয়ন বা সংস্কার করা হবে। কিন্তু বর্তমানে তাদের অবস্থান সেই প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যদি সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি সত্য হয়ে থাকে, তাহলে বর্তমান অবস্থান প্রশ্নবিদ্ধ। আর যদি বর্তমান অবস্থানই সঠিক হয়, তাহলে পূর্বের ঘোষিত ৩১ দফার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে।

বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন ইস্যুতে দেওয়া বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তার দাবি, দলটির বর্তমান অবস্থান জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

এর আগে জুমার নামাজ আদায় শেষে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসা প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD