Logo

এনসিপির সমাবেশে হামলা, নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই, ২০২৬, ১৭:৩৩
এনসিপির সমাবেশে হামলা, নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শাখাওয়াত ইমতিয়াজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে ভোর ৪টার দিকে সাভার পৌরসভার আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মো. নুরুল ইসলাম (৫২), যিনি জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপরজন সাভার পৌরসভার আনন্দপুর এলাকার যুবলীগ কর্মী মো. সজিব (৩২)।

তদন্ত কর্মকর্তা শাখাওয়াত ইমতিয়াজ জানান, হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে সাত দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত সোমবার রাতে সাভার পৌরসভার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন।

ঘটনার পর রাতে ঢাকা জেলা এনসিপির সদস্য সচিব সালামত উল্লাহ সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। একই রাতে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD