Logo

আজ থেকে আর কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৬, ১৯:৩২
আজ থেকে আর কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগের পর দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তিনি আর কোনো বক্তব্য দেবেন না এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তার দাবি, সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যার জন্য তিনি ছাত্রদলকে দায়ী করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা চালানো হয়েছে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এর আগে তার ওপরও হামলা হয়েছিল এবং সে সময় হামলাকারীরা দাবি করেছিল, তিনি বেশি কথা বলেন বলেই এমন ঘটনা ঘটানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আজ থেকে আর কোনো কথা বলব না। চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি তারা কতদূর যেতে পারে, কতটা বাড়তে পারে। আমরা সেটাই দেখব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হবিগঞ্জে সংঘটিত একটি সহিংসতার ঘটনায় আগের রাতেই মামলা করা হয়েছে। তার দাবি, ওই ঘটনায় কয়েকজনের হাত ভেঙে দেওয়া হয়েছে এবং একজনের চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। এ ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে তদন্তে নতুন কিছু তথ্য আসায় মামলার কিছু অংশ সংশোধনের প্রয়োজন হতে পারে বলেও জানান।

বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে সহিংস রাজনৈতিক সংস্কৃতির অবসান হওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, হামলার শিকার এক তরুণের পরিবার বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী এবং আহত তরুণটি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতার কারণে যারা স্থায়ী ক্ষতির শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না। আমাদের একটাই দাবি—আলিফের চোখ ফিরিয়ে দিন। এরপর আমরা আর কিছু বলব না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এতে সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের কাচ ভেঙে যাওয়ার দাবি করা হয়। এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে ছাত্রদলকে দায়ী করা হলেও অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাটি নিয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD