Logo

আলিফের চোখের আলো আর কোনো দিন ফিরবে না: ডা. মাহমুদা মিতু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৬, ১৯:৪৩
আলিফের চোখের আলো আর কোনো দিন ফিরবে না: ডা. মাহমুদা মিতু
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরীর (১৯) বাম চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারিয়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, ‘ছাত্রদলের সন্ত্রাসীর রড দিয়ে আঘাত করা আলিফের অপারেশন শেষ হয়েছে মাত্র। বাম চোখের আলো আর কোনো দিন ফিরবে না।’

এর আগে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছিল, হামলার সময় রডের আঘাতে আলিফ চৌধুরীর একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চোখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) অস্ত্রোপচার করা হলেও আঘাতপ্রাপ্ত চোখের দৃষ্টিশক্তি আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হামলায় গুরুতর আহত হন জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরী। হামলার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকেরা নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD