Logo

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধী দলের নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট, ২০২৬, ১৮:৩৭
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধী দলের নেতা
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেনছেন, ১৭ বছর ধরে বিরোধী দলে থেকে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন, ক্ষমতায় এসে তারাই আবার বিগত সরকারের ফ্যাসিবাদের খাসলত ও পথ ধারণ করছেন।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলীয় নেতা বলেন, বর্তমানে বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের যে চর্চা দেখা যাচ্ছে, তা বিগত সরকারের হুবহু ফটোকপি ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, সাড়ে ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ খেটে খাওয়া মানুষ কেমন চরম নির্যাতনের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন, তা বর্তমান ক্ষমতাসীনদের চিন্তা করা উচিত। কিন্তু একটি রক্তভেজা গণঅভ্যুত্থানের মাধ্যমে মুক্তি পাওয়ার পরও আগের সরকারের দমন-পীড়নের সেই একই আচরণ ধারণ করা হচ্ছে।

তিনি বলেন, ২০২৪ সালের ১ আগস্ট যখন জামায়াতে ইসলামীর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, তখন বিএনপি, এলডিপিসহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই সিদ্ধান্তের প্রকাশ্য প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু যারা নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে ওই সিদ্ধান্ত নিয়েছিল, তাদের পতন ঘটতে মাত্র কয়েক দিন সময় লেগেছিল।

ডা. শফিকুর রহমান বলেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। ক্ষমতার অপব্যবহার, বিরোধী মত দমন এবং জনগণের অধিকার খর্ব করার পরিণতি কখনোই শুভ হয় না। তার ভাষায়, অতীতের সেই ঘটনাপ্রবাহ আল্লাহর বিচার ও কুদরতের একটি সুস্পষ্ট নিদর্শন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD