জুলাই হত্যার বিচার ও গণভোট বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম

সরকারের প্রতি জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গণভোট বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রতিরোধ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে তাদের মতামতের যথাযথ প্রতিফলন নিশ্চিত করা জরুরি। জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গণভোট বাস্তবায়নের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ এগিয়ে নিতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সরকারি দলের ছাত্রসংগঠনের আধিপত্য এবং শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার অনেক কিছুই প্রকাশ্যে আসেনি। সেগুলো সামনে আনা প্রয়োজন।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও সরকারি দলের ছাত্রসংগঠনের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সরকারি চাকরিতে কোটাব্যবস্থাকে কেন্দ্র করেই জুলাইয়ের আন্দোলনের সূচনা হয়েছিল।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এনে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।








