হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।
বিজ্ঞাপন
দলের পক্ষ থেকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য তুলে ধরতেই এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়া। এছাড়া দলটির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা এ সময় উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।
তবে সংবাদ সম্মেলনের আলোচ্য বিষয় সম্পর্কে আগাম কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি জামায়াতে ইসলামী। রাজনৈতিক অঙ্গনে চলমান বিভিন্ন ইস্যুর প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, সাম্প্রতিক জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, চলমান বিভিন্ন ইস্যু এবং দলের অবস্থান নিয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে। তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্যও দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।








