Logo

৯ বছরের শিশুকে যৌন হয়রানি, জামায়াতের রুকন বহিষ্কার

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
৩ আগস্ট, ২০২৬, ১৫:০২
৯ বছরের শিশুকে যৌন হয়রানি, জামায়াতের রুকন বহিষ্কার
ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর এক রুকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তের নাম ওমর ফারুক (৩৫)। তিনি উপজেলার পাকারমাথা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তারের পর বর্তমানে ওমর ফারুক রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। পেশায় তিনি গ্রাম্য চিকিৎসক। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রুকন ছিলেন। তার ভাই আবু বকর ওই ওয়ার্ড জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

গত শুক্রবার সন্ধ্যায় ওমর ফারুককে তার বাড়ি থেকে আটক করে থানায় নেয় পুলিশ। পরে রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত শনিবার সকালে ওমর ফারুককে আদালতে পাঠানো হয়। আদালত তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার এজাহার অনুযায়ী, ওমর ফারুক ফার্মেসি পরিচালনার পাশাপাশি স্ত্রীকে নিয়ে বাড়িতেই শিশুদের প্রাইভেট পড়ান। গত ১২ জুলাই প্রতিদিনের মতো ৯ বছর বয়সী ওই শিশু প্রাইভেট পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের কৌশলে বিদায় করে দেন ফারুক। পরে শিশুটিকে যৌন নিপীড়ন করেন। বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে পুরো ঘটনা বলে দেয়।

এ ঘটনায় বড়গাছি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মিলন বলেন, শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নৈতিক স্খলনের অভিযোগে ওমর ফারুককে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, এ ব্যাপারে রোববার উপজেলা জামায়াতের সভা হয়েছে। সভায় ইউনিয়ন জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন। সেই সভায় ওমর ফারুককে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD