Logo

নাসীরুদ্দীন পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ, জানা গেল আসল কারণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৯:২৪
নাসীরুদ্দীন পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ, জানা গেল আসল কারণ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। হবিগঞ্জে দলটির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাতের প্রতিবাদে তিনি এ কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণা করা হলে তিনি কিছু সময়ের জন্য মঞ্চের আড়ালে চলে যান। প্রায় এক মিনিট পর চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মঞ্চে ফিরে এসে বক্তব্য দেন তিনি। উপস্থিতদের কাছে এটি হবিগঞ্জের হামলায় আহত আলিফ চৌধুরীর প্রতি সংহতির প্রতীকী বার্তা হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন। ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দেবে, নিজেরই তো চোখ নেই। চোখ থাকলে কি আলিফের সেই কান্নাটা দেখত না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করত না?’

জানা গেছে, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী একটি চোখে গুরুতর আঘাত পান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD