Logo

পবিত্র মক্কায় ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের তীব্র নিন্দা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৩৬
পবিত্র মক্কায় ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের তীব্র নিন্দা
ছবি: সংগৃহীত

পবিত্র মক্কা মুকাররমাকে লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ড্রোন হামলার অপচেষ্টার অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে হেফাজতের দুই শীর্ষ নেতা বলেন, মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলমানের ঈমানি কেন্দ্রবিন্দু এবং আস্থার সর্বোচ্চ প্রতীক। মক্কা মুকাররমা ও বায়তুল্লাহর পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তারা বলেন, পবিত্র হারামাইন শরিফাইনের সীমানাকে সামরিক সংঘাতের লক্ষ্যবস্তু বানানোর যেকোনো চেষ্টা ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে উসকানিমূলক পদক্ষেপ। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হেফাজতের আমির ও মহাসচিবের ভাষ্য, রাজনৈতিক স্বার্থ কিংবা সামরিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে কাবা শরিফ ও পবিত্র মক্কা নগরীকে জড়িয়ে ফেলা অত্যন্ত নিন্দনীয়। তাদের মতে, এমন ঘটনার কারণে বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত লাগে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পবিত্র ভূমির মর্যাদা রক্ষা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন।

বিবৃতিতে ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইয়েমেনসহ পুরো মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের স্থায়ী অবসানে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি পবিত্র ভূমির নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

বিজ্ঞাপন

মক্কা-মদিনার নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন হেফাজতের দুই শীর্ষ নেতা। একই সঙ্গে পবিত্র ভূমির মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় বিশ্ব মুসলিম উম্মাহকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD