Logo

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা

profile picture
জনবাণী ডেস্ক
১ ডিসেম্বর, ২০২৩, ০৪:১৫
প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা
ছবি: সংগৃহীত

নামিবিয়া ও উগান্ডা- দুই দলেরই এখন সমান ১০ পয়েন্ট (নামিবিয়ার বাকি ১ ম্যাচ)।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জায়গা করে নিয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। বাছাইপর্বের শেষ ম্যাচে রুয়ান্ডাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। আর তাতেই কপাল পুড়ছে জিম্বাবুয়ে ও কেনিয়ার।

দিনের অপর  ম্যাচে একে কেনিয়ার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। তবে উগান্ডার জয়ে ফলে এখন আর সুযোগ নেই তাদের। নামিবিয়া ও উগান্ডা- দুই দলেরই এখন সমান ১০ পয়েন্ট (নামিবিয়ার বাকি ১ ম্যাচ)। জিম্বাবুয়ে বা কেনিয়া-দুই দলের যে কোনও একটির এখন সর্বোচ্চ ৮ পয়েন্ট হতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) গুরুত্বপূর্ণ ম্যাচ উগান্ডার জয়ের নায়ক তাদের বোলাররা। আলপেশ রামজানি, দীনেশ নাক্রানি, সিসেন্দু আর মাসাবার তোপে রুয়ান্ডা একদম সুবিধা করতে পারেনি। ১৮.৫ ওভার টিকলেও মাত্র ৬৫ রানে গুটিয়ে যায় রুয়ান্ডা।

বিজ্ঞাপন

সহজ লক্ষ্য পেরুতে আগ্রাসী শুরু আনেন সিমন সিসাজি। রোনাক প্যাটেল ফিরলেও রজার মুকসাকে নিয়ে দ্রুত কাজ সেরে ফেলেন দলের জয় নিশ্চিত করে ২১ বলে অপরাজিত থাকেন ২৬ রানে। আগামী বছর টি-২০ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, খেলবে ২০ দল। উগান্ডার মধ্য দিয়ে ২০ দল চূড়ান্ত হয়ে গেল। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD