Logo

ক্রিকেট বিশ্বের রেকর্ড বেতনে পাকিস্তানের কোচ হবেন ওয়াটসন?

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মার্চ, ২০২৪, ০৩:৫৮
ক্রিকেট বিশ্বের রেকর্ড বেতনে পাকিস্তানের কোচ হবেন ওয়াটসন?
ছবি: সংগৃহীত

এমনকি তিনি ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত কোচও হতে পারেন

বিজ্ঞাপন

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে পাকিস্তান জাতীয় দলে স্থায়ী কোনো কোচ নেই। মাঝের কিছুসময় টিম ডিরেক্টর ও অস্থায়ীভাবে কোচের পদ সামলেছেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। সম্প্রতি তাকেও দুটো পদই ছেঁড়ে দিতে হয়েছে। এরপর থেকেই বড় নামের পেছনে ছুটছে পাকিস্তানি ক্রিকেট বোর্ড। সেই তালিকায় অজি তারকা শেন ওয়াটসন ও ক্যারিবিয় ড্যারেন স্যামিদের কথা শোনা যাচ্ছিল। ইতোমধ্যেই রেকর্ড মূল্যে  ওয়াটসনকে কোচ হতে প্রস্তাব দেওয়ার কথাও জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম!

ক্রিকেট পাকিস্তান ও জিও নিউজ প্রতিবেদনের সূত্র বলছে, বছরে দুই মিলিয়ন মার্কিন ডলার বেতনে সাবেক এই অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডারকে প্রস্তাব দিয়েছে পিসিবি। যা মাসের হিসেবে তার বেতন হবে প্রায় ৪.৬ কোটি পাকিস্তানি রুপি। ওই প্রস্তাবে যদি শেন ওয়াটসন রাজি হন, তবে তিনিই হবেন পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ বেতনের কোচ।এমনকি তিনি ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত কোচও হতে পারেন!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে যখন শেন ওয়াটসনের রেকর্ড বেতনের হিসাব মেলানো হচ্ছে, ঠিক তখনই আড়ালে থেকে যাচ্ছে তার ইচ্ছার বিষয়টি। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচের দায়িত্বে থাকা এই অজি নাকি পিসিবির প্রস্তাবে এখনও পর্যন্ত সাড়া দেননি। এমনকি বিভিন্ন কারণে পাকিস্তানের প্রধান কোচ হতেও তার মধ্যে সেভাবে কোনো আগ্রহ নেই!

জিও নিউজের সূত্রমতে জানাযায়, শেন ওয়াটসন খুব সম্ভবত পিসিবির প্রস্তাবে রাজি হবেন না, কারণ তিনি লম্বা সময়ের জন্য অস্ট্রেলিয়ায় পরিবার থেকে দূরে থাকতে চান না। আর সেক্ষেত্রে পিসিবি মাইক হেসন কিংবা ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামির মতো কোচদের প্রতিও ঝুঁকতে পারেন। বর্তমানে এই দুজনই পিএসএলে ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পালন করছেন। ইসলামাবাদ ইউনাইটেডের শাদাব খানদের হেড কোচ মাইক হেসন এবং পেশোয়ার জালমিতে বাবর আজমদের সাথে কাজ করছেন সাবেক উইন্ডিজ তারকা অলরাউন্ডার ড্যারেন সামি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, পাকিস্তান ক্রিকেট ওয়াটসনের কোচ না হওয়ার পেছনে আরেকটি ভিন্ন কারণ দাড় করিয়েছে। রাষ্ট্রের শাসনব্যবস্থার মতোই পিসিবির দায়িত্বেও অল্প সময়ের মধ্যেই বারবার রদবদল হতে দেখা যায়। গুরুতর এই দায়িত্ব ঘন ঘন পরিবর্তন কিংবা পূর্ববর্তীদের বরখাস্তের ঘটনা পিসিবির প্রতি নেতিবাচক ধারণা তৈরি করছে বলে মত গণমাধ্যমটির। তবে তা সত্ত্বেও অজি তারকা শেন ওয়াটসনকে রাজি করানোর চেষ্টা এখনও ছাড়েনি পিসিবি। আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টির সমাধান মিলতে পারে বলে মনে করছেন।

আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর লম্বা সময় তাদের আর আন্তর্জাতিক সূচি নেই। সে কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আসন্ন এই টুর্নামেন্টটিকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে পিসিবি। সেজন্যই তারা জাতীয় দলে খুব দ্রুতই নতুন কোচ নিয়োগ দিতে চায়। কোচিং স্টাফে বড় কোনো নাম দেখতেও চান পিসিবি সভাপতি মহসিন নাকভিও। যদিও এক্ষেত্রে তাদের চাহিদায় থাকা ব্যক্তিরা বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সাথে কাজ করে আসছেন।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD