Logo

বিশ্বকাপ সামনে রেখে প্রায় ১ লাখ নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে মেক্সিকো

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ মার্চ, ২০২৬, ১৪:০৯
বিশ্বকাপ সামনে রেখে প্রায় ১ লাখ নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে মেক্সিকো
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রায় এক লাখ নিরাপত্তাকর্মী নিয়োগের পরিকল্পনা করছে মেক্সিকো। যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে আসন্ন বিশ্বকাপ আয়োজন করবে দেশটি।

বিজ্ঞাপন

সম্প্রতি দেশটিতে সহিংসতার কিছু ঘটনা ঘটায় বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বড় এই ক্রীড়া আয়োজনকে নিরাপদ রাখতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে মেক্সিকো সরকার।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিশ্বকাপ নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে নেওয়া পরিকল্পনা উপস্থাপন করেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।

বিজ্ঞাপন

ফিফা এবং প্রেসিডেন্ট শেইনবাউম উভয়েই জানিয়েছেন, চলমান সহিংসতা বিশ্বকাপ আয়োজনকে প্রভাবিত করবে না। টুর্নামেন্ট উপলক্ষে লাখো দর্শনার্থী মেক্সিকো সফর করবেন বলে আশা করা হচ্ছে।

মেক্সিকোর নিরাপত্তা পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘প্ল্যান কুকুলকান’; যা প্রাচীন মায়া সভ্যতার সর্পদেবতার নাম থেকে নেওয়া। এই পরিকল্পনার আওতায় আয়োজক শহরগুলো এবং আশপাশের পর্যটন এলাকাগুলোতে মোট ৯৯ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে।

এ তথ্য জানিয়েছেন বিশ্বকাপ সমন্বয় কেন্দ্রের প্রধান রোমান ভিলালভাজো বারিয়োস।

বিজ্ঞাপন

পরিকল্পনা অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর মধ্যে থাকবেন প্রায় ২০ হাজার সেনা সদস্য, ৫৫ হাজার পুলিশ কর্মকর্তা এবং বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের সদস্যরা।

পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় থাকবে প্রায় ২,৫০০ সামরিক ও বেসামরিক যান, ২৪টি বিমান, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি এবং বিস্ফোরকসহ অন্যান্য বিপজ্জনক পদার্থ শনাক্ত করতে প্রশিক্ষিত কুকুর।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD