Logo

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির পরিচালক নির্বাচিত তামিম ইকবাল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৭ জুন, ২০২৬, ১৮:২১
সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির পরিচালক নির্বাচিত তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (৭ জুন) রাজধানীর মিরপুরে অবস্থিত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিজ্ঞাপন

সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়। এরপর ভোট গণনা শুরু হয় এবং সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মীর্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শানিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির মোহাম্মদ ফয়সাল, আসিফ রাব্বানী, ডা. মাহবুব শামিম এবং সাকিফ আহমেদ সালাম।

বিজ্ঞাপন

ক্লাব ক্যাটাগরি থেকে লড়েছেন ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ। যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন । ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে হেরে যাওয়া ৪ প্রার্থী বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ ও মেজর ইমরোজ আহমেদ ২০ টি ভোট পেয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD