বাংলাদেশে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে এসেছে নতুন উত্তেজনা। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্টেও একাধিকবার পাকিস্তানকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় আগামী বছর পাঁচটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল।
বিজ্ঞাপন
২০২৬ ও ২০২৭ সালের কয়েকটি দ্বিপক্ষীয় স্বাগতিক সিরিজ উপলক্ষে আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ-ভারত সিরিজ ছাড়াও সেখানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর (২ টেস্ট), ইংল্যান্ডের বাংলাদেশ সফর (২ টেস্ট) ও পাকিস্তানের বাংলাদেশ সফর (৫টি ওয়ানডে)। এর মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর চলতি বছরে এবং ইংল্যান্ড ও পাকিস্তানের বাংলাদেশ সফর আগামী বছর হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
এই ৪ সিরিজের জন্য বোর্ড এরই মাঝে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে। আজ ২ জুলাই থেকে বিসিবি কার্যালয়ে আগ্রহপত্রের বিস্তারিত নথি পাওয়া যাবে এবং প্রস্তাব ২২ জুলাইয়ের মধ্যে বিসিবিকে জমা দিতে হবে।
এদিকে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান মোট ৪২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জয় পেয়েছে ৩৫ ম্যাচে, আর বাংলাদেশ জিতেছে ৭টিতে। বাংলাদেশের অধিকাংশ জয়ই এসেছে সাম্প্রতিক বছরগুলোতে, যা দুই দলের প্রতিদ্বন্দ্বিতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
বিজ্ঞাপন








