Logo

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
২৭ নভেম্বর, ২০২৫, ১৯:১৪
বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
ছবি প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা-কর্মীরা এ আয়োজনে অংশ নেন।

আরও পড়ুন: প্রেমিকার বড় ভাইয়ের হাতে প্রেমিক খুন

দোয়া ও মিলাদ মাহফিলের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসার সভাপতিত্বে মাহফিলটি সর্ম্পূন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

তিনি বলেন, বেগম জিয়া সুস্থ হলেই আগামী নির্বাচনের গতিপথ আরও সুদৃঢ় হবে। তিনি এই দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা ছাড়া এদেশে প্রকৃত গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। তাই আমরা সবাই প্রাণভরে তার জন্য দোয়া করছি মহান আল্লাহ যেন সুস্থতা দান করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ–আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা,গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি লিয়াকত আলী ফরিদ, সহ সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ওয়াসিম উদ্দিন মেহেদী, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাবিল হোসেন,শ্রমিক নেতা সজিবুর রহমান সজিব সহ আরও অনেকে।

আরও পড়ুন: মির্জাপুরে আওয়ামী লীগ নেতার জেল হাজতে মৃত্যু

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের গণতন্ত্রের পথ সুগম এবং বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তার সুস্থতা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করবে।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD