Logo

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৬ ডিসেম্বর, ২০২৫, ১৮:৩৯
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলাধীন সাতখামাইর এলাকার কাওরাইদ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেনটি স্টেশনে প্রবেশ করেছিল এবং বিরতি নিয়ে পুনরায় যাত্রা শুরু করার সময়ই ইঞ্জিনে বিকট শব্দ হয়। এ সময় ইঞ্জিন থেকে জ্বালানি তেল ও মবিল বের হয়ে যাত্রীদের উপর ছিটকে পড়ে। আতঙ্কিত হয়ে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যান।

বিজ্ঞাপন

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, ট্রেনটি হঠাৎ বিকল হওয়ায় ময়মনসিংহ ও ঢাকা রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিকল্প ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা চলছে।

ইঞ্জিন বিকলের কারণে আশপাশের স্টেশনগুলোতেও কয়েকটি ট্রেনের যাত্রা বাধাগ্রস্ত হয়েছে। রেলওয়েতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কর্মীরা কাজ শুরু করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD