Logo

২ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৬ ডিসেম্বর, ২০২৫, ২০:০০
২ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিকল ইঞ্জিনটি উদ্ধারের পর এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় কয়েকটি ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটলেও পর্যায়ক্রমে ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কেশরগঞ্জ বাজারে তানভীর আহমেদ রানার ব্যাপক গণসংযোগ

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনটির ইঞ্জিন থেকে জ্বালানি তেল ও মবিল বেরিয়ে যায়।

ট্রেনের এক যাত্রী জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি শ্রীপুরের কাওরাইদ স্টেশনে থামার পর পুনরায় যাত্রা শুরু করতেই ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপর ট্রেনের গতি হঠাৎ কমে যায় এবং ইঞ্জিন থেকে ছিটকে পড়া মবিল ও তেল যাত্রীদের ওপর পড়তে থাকে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে যান। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা পরিদর্শন করেন।

পরে সন্ধ্যা ৬টার দিকে বিকল ইঞ্জিন উদ্ধারে একটি উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে আসে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিকল ইঞ্জিন উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক।

আরও পড়ুন: ফুলবাড়ীয়ায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও বিশেষ দোয়া

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম বলেন, বিকল ইঞ্জিন উদ্ধারের পর নতুন একটি ইঞ্জিন দিয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ট্রেন ছেড়ে গেছে। পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলোও ছেড়ে যাচ্ছে।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD