Logo

শ্রীনগরে বানিয়া বাড়িতে বসতঘর পুড়ে ছাই

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীনগর, মুন্সিগঞ্জ
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৩
শ্রীনগরে বানিয়া বাড়িতে বসতঘর পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের উত্তর বালাশুর বানিয়া বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ১টি বসতঘর পুড়ে গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত পৌণে ৮টার দিকে ওই এলাকার বানিয়াবাড়ি খেলার মাঠের পাশে জহির বেপারীর বাড়িতে এঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, মরহুম লালু মাতবরের ছেলে জহির বেপারীর মালিকানা ঘরে আনোয়ার চৌকিদারের পরিবার বসবাস করতো। এদিন ওই পরিবারের সবাই বেড়াতে গেলে ঘরে কেউ ছিলেন না। রাতে হঠাৎ ওই ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন তারা। এতে টিন ও কাঠের তৈরী বারান্দাসহ ১টি চৌচালা ঘর পুড়ে যায়। ধারনা করা হচ্ছে আসবাবপত্র ও ঘর পুড়ে ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলে আশ পাশের অন্যান্য স্থাপনা আগুনের হাত থেকে রক্ষা পায়। অগ্নিকান্ডের সময় ঘরের লোকজন বাড়িতে ছিলেন না। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তদন্ত চলমান আছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD