Logo

সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০৮
সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী
ছবি: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সারাদেশে সড়কে চাঁদাবাজির কোন সুযোগ নেই। আর লক্ষ্মীপুরেতো নাই-ই। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। তিনি তিন দিনের সফরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতেই জেলার উদ্দেশ্যে আসেন। পরদিন সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। তার আগেই তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

বিজ্ঞাপন

সভায় জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী এবং লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ইতোমধ্যে মন্ত্রী পরিষদের সভা করেছেন এবং আইনশৃঙ্খলার ওপর বিশেষ নজর দিয়েছেন। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, এলাকার উন্নয়ন অব্যাহত রাখা—সব ক্ষেত্রে আমরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছি। সদর হাসপাতালে মানুষের মৌলিক চিকিৎসা অধিকার রক্ষায়ও বিশেষ মনোযোগ দেয়া হচ্ছে।”

বিজ্ঞাপন

এছাড়া তিনি জানান, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূর করতে নোয়াখালীর বিভিন্ন খাল খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ভুলুয়া নদী খনন ও রহমতখালী খালের পুনঃখনন রয়েছে। মন্ত্রী জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব হবে। মেঘনা নদী ও রহমতখালী খাল পাড়ের ভাঙন মোকাবিলার জন্য পিজিভিলিটি স্ট্যাডির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৮০ দিনের কর্মসূচির মধ্যে দেশের অন্যান্য খাল খননের সঙ্গে লক্ষ্মীপুরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এবং খুব শিগগিরই খনন কার্যক্রম শুরু হবে।

শহরের উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, “লক্ষ্মীপুর দীর্ঘদিন ধরে বঞ্চিত ও অবহেলিত এলাকা। জনগণের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে আমরা এখন একটি সুন্দর পরিবেশ গড়তে পারি। যারা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমাদের লক্ষ্য হলো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী নতুন ও সুন্দর লক্ষ্মীপুর গড়ে তোলা।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD