Logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ, ধীরগতিতে চলছে যানবাহন

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১৭ মার্চ, ২০২৬, ১৪:২০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ, ধীরগতিতে চলছে যানবাহন
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সরকারের নির্দেশনায় দুই ধাপে শিল্প কারখানার ছুটির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী এবং গণপরিবহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়ে গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল পর্যন্ত চন্দ্রা এলাকা জুড়ে সরেজমিনে দেখা গেছে, অনেক যাত্রী গণপরিবহন না পেয়ে খোলা ট্রাক, পিকআপ বা বাসের ছাদে উঠে বাড়ির পথে রওনা হয়েছেন। যদিও মহাসড়কে বড় কোনো যানজট দেখা যায়নি, যানবাহনের ধীরগতি ও ঘন ব্যস্ততার কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।

এক শিক্ষার্থী জানান, সাধারণ ভাড়ার তুলনায় এবার দ্বিগুণ ভাড়া দিতে হয়েছে। এর মধ্যে অনেকেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। পুলিশের উপস্থিতিতেও অনেকে ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, ট্রাক ও পিকআপে যাত্রা করছেন।

বিজ্ঞাপন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সকাল থেকেই ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের লাইন দীর্ঘ হয়ে গেছে। শ্রমিকরা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন, যার ফলে মহাসড়কে থেমে থেমে চলছে যান চলাচল।

হাইওয়ে পুলিশের ওসি সওগাতুল আলম জানান, চন্দ্রা এলাকায় এই সময় ৬ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য দায়িত্ব পালন করছেন। ভাড়া বেশি নেওয়া সংক্রান্ত নির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD