Logo

মির্জাপুরে নিখোঁজের ৪ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
১৮ মার্চ, ২০২৬, ১২:২৯
মির্জাপুরে নিখোঁজের ৪ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার
ফাইল ছবি।

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের চার দিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে।

বিজ্ঞাপন

নিহত ইউসুফ খান আজগানা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি পেশায় একজন মাটি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মাটির সাইট দেখতে বাড়ি থেকে বের হন ইউসুফ খান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় তার বোন পান্না আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পরপরই পুলিশ তার সন্ধানে অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই এলাকায় একটি ইটভাটার মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD