Logo

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৩ এপ্রিল, ২০২৬, ১৩:৪৮
জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন।

বিজ্ঞাপন

কারা সূত্র জানায়, রবিবার তার জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।

কারা কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং এতে কোনো ধরনের জটিলতা ছিল না।

বিজ্ঞাপন

এদিকে, আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল বলেন, ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গত বছরের ২০ নভেম্বর গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। পরে জামিন চেয়ে আবেদন করলে গত ৫ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে।

উল্লেখ্য, বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD