Logo

বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে প্রশাসনের হানা, জরিমানা ৩০ হাজার

profile picture
উপজেলা প্রতিনিধি
শার্শা, যশোর
২০ এপ্রিল, ২০২৬, ১৬:৪৫
বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে প্রশাসনের হানা, জরিমানা ৩০ হাজার
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় চিকিৎসাসেবায় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে পাঁচটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুমের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত নির্দেশনার আলোকে জনস্বার্থ রক্ষায় এই অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও যথাযথ স্বাস্থ্যবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অসংগতি পাওয়ায় ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে জহুরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, বাগআঁচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, আল-মদিনা প্রাইভেট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম সাংবাদিকদের বলেন, "জনস্বার্থে এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের এই কঠোর অবস্থান। ক্লিনিকগুলোতে নানা অসংগতি পাওয়া গেছে যা সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এই তদারকি আগামীতেও অব্যাহত থাকবে।"

বিজ্ঞাপন

অভিযান চলাকালীন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুবেন্দু বিশ্বাস এবং শার্শা থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত থেকে সহযোগিতা করেন। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD