লালমনিরহাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিরাজগঞ্জে গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জ থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
বিজ্ঞাপন
গ্রেফতার আসামির নাম ফারুক হোসেন (৩৫)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা ডারারপাড় এলাকার আজিজুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) রাত ২টা ২০ মিনিটে র্যাব-১৩ সিপিএসসি রংপুর ও র্যাব-১২ সিরাজগঞ্জের যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালায়। এসময় নিউ মায়ের আঁচল হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
র্যাব সূত্রে জানা গেছে, ফারুক হোসেন লালমনিরহাটের সেশন মামলা নং-৯৩/২৩ ও জিআর-৩২৭/২২ (কালীগঞ্জ) এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।








