Logo

খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
৯ জুন, ২০২৬, ১২:৩৬
খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রুহান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুন) উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহান বনগ্রাম ইউনিয়নের জামশাইদ উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিনের জন্য খালার বাড়িতে বেড়াতে এসেছিল রুহান। পরিবারের সদস্যদের অজান্তে একপর্যায়ে সে বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায়। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

বিজ্ঞাপন

এক পর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তার বাবা-মা।

বিজ্ঞাপন

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরিবার থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার পাশাপাশি পুকুর ও জলাশয়ের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD