Logo

জীবননগরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
১১ জুলাই, ২০২৬, ১৫:১৯
জীবননগরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পূর্বপ্রস্তুতি জোরদার এবং গ্রামীণ অবকাঠামোর সুরক্ষায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। সভা পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান।

সভায় দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, আশ্রয়কেন্দ্রগুলোর প্রস্তুতি এবং সেগুলোর কার্যকারিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সার্বিকভাবে প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জন্য একটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দুর্গত মানুষের তাৎক্ষণিক সহায়তার জন্য প্রয়োজনীয় শুকনো খাবার মজুত রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী দ্রুত বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবি বিশ্বাস, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা লিটন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম. আর. বাবুসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD