Logo

বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

profile picture
উপজেলা প্রতিনিধি
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
২৯ জুলাই, ২০২৬, ১৬:৩৮
বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ছবি: প্রতিনিধি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এ উপহারের আনারস বাংলাদেশে পাঠানো হয়।

একটি পিকআপ ভ্যানে করে ১০০ কার্টনে মোট ৬২০টি কিউ জাতের আনারস পাঠানো হয়। আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় এসব আনারস গ্রহণ করেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তারা। পরে ঢাকায় অবস্থিত হাইকমিশনের প্রতিনিধিরা আনারসগুলো গ্রহণ করেন। এরপর একটি পিকআপ ভ্যানে করে উপহারের আনারস ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

চালানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ৬০০টি আনারসের মোট ওজন ৭৪৮ কেজি। উপহারসামগ্রী হস্তান্তরের সময় আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ত্রিপুরা সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।

এ সময় উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আনারসের চালান ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অংশ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য রাজ্যটির বিখ্যাত কিউ জাতের আনারস উপহার হিসেবে পাঠানো হয়েছে। এর আগে বাংলাদেশের পক্ষ থেকেও ত্রিপুরার জন্য আম উপহার পাঠানো হয়েছিল।

ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের আম উপহার দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমাদের রাজ্যের পক্ষ থেকে আনারস উপহার দেওয়া হলো।’

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD