লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬ ভারতীয় গরু জব্দ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দিঘলটারী বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কুটিবাড়ী চর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারতীয় গরু বাংলাদেশে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় কয়েকজন চোরাকারবারী ভারতীয় সীমান্তের দিক থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ৬টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দ হওয়া গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








