বগুড়ায় এনসিপির ব্যানার পুড়িয়ে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে বগুড়ায় বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল। বিক্ষোভ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ছবিসংবলিত একটি ব্যানার নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন দলটির নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
শনিবার (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতমাথার সপ্তপদী মার্কেটের ওপরে টানানো এনসিপি নেতাদের ছবিসংবলিত ব্যানার নামিয়ে ছিঁড়ে ফেলেন। পরে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান অভিযোগ করেন, এনসিপির কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। তার দাবি, এসব বক্তব্য জুলাই আন্দোলনের ঐক্য, সাম্য ও মানবিক বাংলাদেশের লক্ষ্যকে বাধাগ্রস্ত করছে।
তিনি বলেন, সালাউদ্দিন তানভীরের জিয়া পরিবারকে নিয়ে দেওয়া বক্তব্য বগুড়ার সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তাকে যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, তারেক রহমান দেশের কোটি তরুণের অনুভূতির সঙ্গে যুক্ত। তার অভিযোগ, আলোচনায় আসার উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন অশালীন মন্তব্য করেছেন। তাকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় এনসিপিকে প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ছাত্রদলের এই নেতা। একই সঙ্গে সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার না করা হলে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (৩১ জুলাই) বিকেলে একই ঘটনার প্রতিবাদে বগুড়ার সাতমাথায় সাবেক ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধাদের ব্যানারে সালাউদ্দিন তানভীরের ছবিসংবলিত ব্যানারে জুতাপেটা ও অগ্নিসংযোগ করা হয়। ওই কর্মসূচি থেকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর ও সদস্যসচিব নাসীরুদ্দীন পাটওয়ারীকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের অভিযোগের পর এরই মধ্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। নোটিশে দুই কার্যদিবসের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।








