Logo

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পিএস গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
নীলফামারী
২ আগস্ট, ২০২৬, ১৭:৫০
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পিএস গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী (পিএস) তরিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। নীলফামারী শহরের শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। তিনি জানান, শনিবার সন্ধ্যায় তরিকুলকে গ্রেফতার করা হয়।

প্রায় ১৩ বছর আগের একটি ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কৃষক সিদ্দিক আলী বাড়ির কাছের রামগঞ্জহাটে বাজার করতে যান। ওই সময় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী স্থানীয় বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালান। পরে তারা স্থানীয়দের ওপরও মারধর করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় হামলায় আহত হয়ে সিদ্দিক আলী রাস্তায় পড়ে গেলে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে বহনকারী একটি গাড়ি তাকে চাপা দেয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে তিনি নিহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলায় ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ঘটনার সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা সম্ভব হয়নি। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর মামলা করার সুযোগ তৈরি হলে নিহত সিদ্দিক আলীর ছেলে এ মামলা করেন।

বিজ্ঞাপন

এই মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে প্রধান আসামি এবং তরিকুল ইসলামকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, সিদ্দিক আলী হত্যা মামলায় তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD