Logo

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, বরং মিত্র: এমপি নাছির

profile picture
জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
৬ আগস্ট, ২০২৬, ২১:৪৫
আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, বরং মিত্র: এমপি নাছির
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, বরং মিত্র। অতীতে দুই দলের নেতাকর্মীরা একসঙ্গে যুদ্ধ, আন্দোলন ও সংগ্রাম করেছেন বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে একীভূত হয়ে যাবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির চৌধুরী বলেন, কুলঞ্জের এই সমাবেশই বিএনপির মূল সমাবেশ। আগামী ৮ আগস্ট বিএনপির ব্যানারে আলাদা সমাবেশ আয়োজনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিকে দলের মধ্যে বিভাজন তৈরির অপচেষ্টা বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান সংসদ সদস্য।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিজের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারের অভিযোগ তুলে নাছির চৌধুরী বলেন, তার কোনো ভাই নেই এবং তিনি একাই আছেন। এমনকি তার বাসাও কেড়ে নেওয়া হয়েছে। দলের নাম ব্যবহার করে যারা চুরি-দুর্নীতির সুযোগ পাচ্ছে না, তারাই তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

নিজের বিরুদ্ধে লাখ লাখ টাকা লুটপাটের অভিযোগ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, প্রকৃতপক্ষে কত টাকা বরাদ্দ হয়েছে, তা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে যাচাই করা যেতে পারে।

দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে নাছির চৌধুরী বলেন, তিনি যতদিন জীবিত থাকবেন, ততদিন কাউকে কোনো ধরনের দুর্নীতি করার সুযোগ দেবেন না।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহ আলম, পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা রজব আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সদস্য কয়সর ইসলাম ও সোহেল মিয়া।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, তাড়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীন ইসলাম, করিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির মিয়া, চরনারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ দীপ আলী, উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রিনা বেগমসহ আরও অনেকে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম ও সেজু মিয়া, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান এবং তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদারও বক্তব্য রাখেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD