ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-ঢাকা রুটে রেল চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের ঠিক আগমুহূর্তে সামনের অংশের একটি পাওয়ারকারসহ মোট চারটি বগি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এ ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে।