সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ১৫ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের বিভিন্ন পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ১৫ নেতা। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কমলাপুর খন্দকার বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মুকসুদপুর পৌরসভার কমলাপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি লুতফর রহমান মোল্লা।
বিজ্ঞাপন
লুতফর রহমান মোল্লা বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি ও তার সঙ্গে থাকা আরও ১৪ নেতা আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, পদত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবার প্রতি তাদের সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বানও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য পদত্যাগকারী নেতারাও আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন।
বিজ্ঞাপন
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—ইকরাম ফকির, রিপন শেখ, এনজেহার মোল্লা, মিজন মোল্লা, হায়াত মোল্লা, লুকমান মোল্লা, আকরাম মোল্লা, আকাদ্দেস মোল্লা, ইমদাদ মোল্লা, নাসিমা খায়ের, আকরাম মোল্ল্যা, হাবিবুর রহমান রাসেল, আইউব মুন্সী ও মন্টু মোল্লা।
তারা সবাই মুকসুদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।








