নেত্রকোণায় গোরস্থানের নামকরণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নেত্রকোণার কলমাকান্দায় একটি কবরস্থান নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে এলাকাবাসীর দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। দোকানপাটসহ বাড়ি- ঘর ভাংচুরের ঘটনাও ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এই সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, আমগড়া বাজারের পাশে একটি কবরস্থান রয়েছে। এই কবরস্থানে এলাকার কয়েকটি গ্রামের মানুষ মারা গেলে দাফন করা হয়। অন্তত ৬০ থেকে ৭০ বছর ধরে পোনেশ্বর- আমগড়া কবরস্থান হিসেবে পরিচিতি পেয়ে আসছে কবরস্থানটি। এ অবস্থায় একটি পক্ষ দাবি করে যেহেতু কয়েক গ্রামের মানুষের দাফন করা হয় তাই কবরস্থানটির নাম হবে সার্বজনীন গোরস্থান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ নিয়ে বিরোধ চলছিল বেশকিছুদিন ধরে। এরই জেরে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে আমগড়ায় উভয়পক্ষ সংঘর্ষে জড়ান।এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হন। ঘটনার সময় আমগড়া বাজারে বেশকিছু দোকানেও হামলা,ভাংচুর হয়। একপর্যায়ে আমগড়া ও নল্লাপাড়া গ্রামের মানুষজন পোনেশ্বর হররামে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুরসহ লুটপাট চালায়।
বিজ্ঞাপন
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে পাঠান।
কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানান ওসি।








