Logo

শ্রীপুরে ঝগড়া থামাতে গিয়ে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীপুর, গাজীপুর
১৯ আগস্ট, ২০২৬, ১৪:৪৫
শ্রীপুরে ঝগড়া থামাতে গিয়ে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর নিহত
ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ থামাতে গিয়ে জামাইয়ের লাঠির আঘাতে হাফিজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত হাফিজ উদ্দিন ওই দম্পতির শ্বশুর। বুধবার (১৯ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার দারোগারচালা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে ফেরদৌস (২৫) ও তাঁর স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি থেকে একপর্যায়ে ঝগড়া শুরু হয়। বিষয়টি জানতে পেরে ঝগড়া থামিয়ে পরিস্থিতি শান্ত করতে সেখানে যান হাফিজ উদ্দিন। এ সময় জামাই ফেরদৌসের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে উত্তেজনার মধ্যে ফেরদৌস লাঠি দিয়ে হাফিজ উদ্দিনকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে হাফিজ উদ্দিনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার সময়ই তিনি মৃত ছিলেন। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD