Logo

কালাইয়ে ১২ ফুট গাঁজা গাছসহ একজনকে আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
কালাই, জয়পুরহাট
২২ আগস্ট, ২০২৬, ১৩:০২
কালাইয়ে ১২ ফুট গাঁজা গাছসহ একজনকে আটক
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে বাড়ির গোসলখানার পাশে লাগানো একটি গাঁজা গাছসহ হারেজ মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২১ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক হারেজ মন্ডল ওই গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে। অভিযানের সময় তার বাড়ির গোসলখানার পাশে বেড়ে ওঠা একটি বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গাছটির উচ্চতা প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় চার কেজি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কালাই উপজেলার আকলাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে হারেজ মন্ডলের বাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় বাড়ির গোসলখানার পাশ থেকে বিশাল আকৃতির গাঁজা গাছটি উদ্ধার করা হয়। পরে গাছটি জব্দ করে হারেজ মন্ডলকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আটকের পর হারেজ মন্ডল দাবি করেন, তিনি ওই গাছ নিজে লাগাননি এবং এটি যে গাঁজা গাছ, সেটিও তিনি জানতেন না। তার ভাষ্য, তার মেয়ে গাধা ফুলের গাছ মনে করে গোসলখানার পাশে গাছটি লাগিয়েছিল। পরবর্তীতে গাছটি ধীরে ধীরে বড় হয়ে ওঠে। বিষয়টি জানার পর হঠাৎ করেই তাকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গাছটিকে গাঁজা গাছ হিসেবে শনাক্ত করে তা জব্দ করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গাছটি সেখানে কীভাবে লাগানো হয়েছিল এবং এর সঙ্গে আটক ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, তদন্তে তা খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD