Logo

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

profile picture
জেলা প্রতিনিধি
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৬
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় তাহাজুদ্দিন মন্ডল নামে ৬৬ বছর বয়সী এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ।

দণ্ডপ্রাপ্ত তাহাজুদ্দিন মন্ডল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের মিরপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আলা উদ্দিন মন্ডলের ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ অক্টোবর রাত ৮টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে বৃদ্ধ তাহাজুদ্দিন তাকে মুখ চেপে ধরে পাশের বাঁশ বাগানের ঝোপের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে যান, এ সময় বৃদ্ধ তাহাজুদ্দিন শিশুটিকে ফেলে পালিয়ে যান। আহত অবস্থায় প্রতিবেশীদের সাহায্যে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই শিশু ছাত্রীর মা বাদী হয়ে কুমারখালী থানায় ধর্ষণের অভিযোগ এনে তাহাজুদ্দিন মন্ডলকে একমাত্র এজাহার নামীয় আসামি করে মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে কুমারখালী থানার উপসহকারী পুলিশ পরিদর্শক আজাদ আলী ২০২০ সালের ৩০ নভেম্বর ২০০০ (সংশোধনী-৩) সালের ৯(১) ধারার অভিযোগ এনে বৃদ্ধ তাহাজুদ্দিন মন্ডলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, কুমারখালী থানার স্কুলছাত্রী ধর্ষণের মামলায় তাহাজুদ্দিন মন্ডলের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করা হয়। শুনানি শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD