Logo

পীরগঞ্জে যাত্রী সেজে অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জ, রংপুর
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৪
পীরগঞ্জে যাত্রী সেজে অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে যাত্রী সেজে অটোভ্যানে উঠে চালককে লোহার রড দিয়ে মারধরের পর অটোভ্যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত চালক মোকলেছারকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে পীরগঞ্জ জামতলা থেকে মাদারগঞ্জ হাটগামী সড়কের সদরা কুতুবপুর মাদ্রাসা বাজারসংলগ্ন একটি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

আহত অটোভ্যানচালক মোকলেছার উপজেলার ধুলগাড়ি গ্রামের মৃত সিরাজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাতের বেলায় অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে মোকলেছারের অটোভ্যানে ওঠেন। অটোভ্যানটি নির্জন এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ব্যক্তিরা লোহার রড দিয়ে চালককে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে সড়কের পাশে ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে তারা পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত অবস্থায় মোকলেছারকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে অটোভ্যানটি উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছে পরিবারটি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD