চীনের যুবকের প্রেম, পীরগঞ্জে এসে বিয়ে করলেন বাংলাদেশি তরুণী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে রংপুরের পীরগঞ্জে এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা যুবক। বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করেছেন।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে। চীনের সিচুয়েন প্রদেশের বাসিন্দা ওই যুবকের পূর্বের নাম ঝাওহুইয়ান। বাংলাদেশে এসে নোটারি পাবলিকের মাধ্যমে নাম পরিবর্তন করে তিনি ‘আয়ান ইসলাম’ নাম গ্রহণ করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ফেসবুকের মাধ্যমে ঝাওহুইয়ানের সঙ্গে পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর পানবাজার গ্রামের আবিদা সুলতানার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সম্পর্কের টানে গত ২৫ আগস্ট বাংলাদেশে আসেন চীনা যুবক আয়ান ইসলাম। পীরগঞ্জে এসে তিনি প্রেমিকা আবিদা সুলতানার পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের সম্মতিতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে আবিদার নানার বাড়িতে ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিয়ের আগে আয়ান ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
আবিদা সুলতানা মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর পানবাজার গ্রামের সোলাইমান মিয়ার মেয়ে। তিনি পানবাজার ডিএম উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হতে পারেননি। বর্তমানে আবিদার পরিবার প্রথমডাঙ্গা গ্রামে তার নানার বাড়িতে বসবাস করছে।
বিজ্ঞাপন
এদিকে চীনা যুবকের সঙ্গে বাংলাদেশি তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল তৈরি হয়। নবদম্পতিকে দেখতে আবিদার নানার বাড়িতে স্থানীয় উৎসুক মানুষ ভিড় করেন।
শানেরহাট ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য রাশেদুল ইসলাম সমনু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি চীন থেকে এসেছেন এবং শুক্রবার তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে তিনি জেনেছেন।








