Logo

জয়পুরহাটে ডাকাতবিরোধী অভিযানে ওয়ান শুটারগান ও রামদা উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
জয়পুরহাট সদর, জয়পুরহাট
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬
জয়পুরহাটে ডাকাতবিরোধী অভিযানে ওয়ান শুটারগান ও রামদা উদ্ধার
ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এয়ারগান ও রামদা উদ্ধার করেছে র‍্যাব-৫। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায় বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

শনিবার (১২ সেপ্টেম্বর) র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় জয়পুরহাট সদর থানার ঘোনাপাড়া গ্রামের ফিপ্রি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি অপারেশন দল। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ডাকাত দলের সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনাটির সঙ্গে জড়িত ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD