পাতাড়ি ইউনিয়নকে শান্তিপূর্ণ ও আধুনিক করতে চান আনিসুর রহমান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ৫ নম্বর পাতাড়ি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও গণসংযোগ, মতবিনিময় সভা ও উঠান বৈঠকের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।
বিজ্ঞাপন
চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়েছেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান। এরই অংশ হিসেবে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আদাতলা মোড়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী আনিসুর রহমান। এতে সভাপতিত্ব করেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান।
মতবিনিময় সভায় আনিসুর রহমান বলেন, বিএনপির মনোনয়ন পেলে তিনি পাতাড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। জনগণের ভোটে নির্বাচিত হলে দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকার পাশাপাশি একটি শান্তিপূর্ণ, জনবান্ধব ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কৃষিখাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পাতাড়ি ইউনিয়নকে একটি উন্নত ও সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ইউনিয়নের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। আনিসুর রহমান তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ ও মতবিনিময় সভাকে কেন্দ্র করে পাতাড়ি ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। প্রার্থীদের তৎপরতা বাড়ায় ধীরে ধীরে নির্বাচনী মাঠও সরগরম হয়ে উঠছে।








