Logo

পৃথক দুই বজ্রপাতে কুষ্টিয়ায় নিহত ২, আহত ৩

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৬
পৃথক দুই বজ্রপাতে কুষ্টিয়ায় নিহত ২, আহত ৩
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় পৃথক দুটি ঘটনায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এবং বেলা আড়াইটার দিকে সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দহকোলা এলাকায় বজ্রপাতের ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরোজ আলী (২৮) এবং সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দহকোলা কারিগরপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী (নুশু)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বাড়ির পাশের নদীর ধারে বসে ছিলেন আরোজ আলী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর আরোজ আলীকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা কারিগরপাড়া এলাকায় মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে রওশন আলীসহ চারজন গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রওশন আলীকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বজ্রপাতের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD