Logo

নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২২
নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
ফাইল ছবি।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইটাখলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাহি আহমদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকায় ইটাখলা নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা পানিতে মরদেহ ভাসতে দেখে তা উদ্ধার করেন। পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ বলেন, সকালে স্থানীয়রা শিশুটির মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গত শুক্রবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ ইটাখলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুই দিন পর সকালে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD