Logo

নবাবগঞ্জে ৭৯ পূজামণ্ডপে দুর্গোৎসব, সিসি ক্যামেরা বাধ্যতামূলক

profile picture
উপজেলা প্রতিনিধি
নবাবগঞ্জ, দিনাজপুর
১ অক্টোবর, ২০২৬, ১৪:২৩
নবাবগঞ্জে ৭৯ পূজামণ্ডপে দুর্গোৎসব, সিসি ক্যামেরা বাধ্যতামূলক
ছবি: প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এবার ৭৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে সভায় দুর্গোৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুর্গোৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD