Logo

মির্জাপুরে বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
১ অক্টোবর, ২০২৬, ১৮:০৯
মির্জাপুরে বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে হাঁটুভাঙ্গা বংশাই সেতুর টোল ইজারাদারের বিরুদ্ধে মোটর শ্রমিকদের হয়রানি, মারধর, গাড়ি ভাঙচুর, অতিরিক্ত টোল আদায় ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন পরিবহন শ্রমিক, চালক-মালিক ও স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) হাঁটুভাঙ্গা বংশাই সেতুর ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক, চালক ও মালিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টোল ইজারাদারের লোকজন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ শ্রমিকদের হয়রানি ও নির্যাতন করছেন। নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত টোল আদায়ের কারণে পরিবহন শ্রমিক ও মালিকদের ভোগান্তি বাড়ছে। এর প্রতিবাদ করলে শ্রমিক ও মালিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা এসব অভিযোগ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, অতিরিক্ত টোল আদায় বন্ধ, টোল ইজারাদার পরিবর্তন এবং শ্রমিক-মালিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

তারা বলেন, দ্রুত এসব দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD