Logo

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৪ অক্টোবর, ২০২৬, ১৫:২৫
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে, বুধবার সকাল ১০টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরাও কাজ করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার ইউনিট-২-এর চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ওষুধ কারখানাটির দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি, উত্তরা থেকে তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন থেকে চারটি, কুর্মিটোলা থেকে চারটি, রাজেন্দ্রপুর থেকে দুটি এবং পূর্বাচল ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট কাজ করে। এ ছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট (HAZMAT) টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়।

বিজ্ঞাপন

সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD