Logo

খুলনায় ট্রেনের ধাক্কায় তরুণসহ প্রাণ গেল দুজনের

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
১৭ অক্টোবর, ২০২৬, ১৩:২১
খুলনায় ট্রেনের ধাক্কায় তরুণসহ প্রাণ গেল দুজনের
ছবি: সংগৃহীত

খুলনায় পৃথক দুটি ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট ও খালিশপুর থানার আলমনগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন ফুলবাড়ীগেটের মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুর থানার আলমনগর এলাকার মৃত খবিরউদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

খুলনা রেলওয়ে থানার (জিআরপি) সহকারী পরিদর্শক এসএম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে নগরীর ফুলবাড়ীগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিত্রা ট্রেনের ধাক্কায় মাহফুজুল ইসলাম সিয়াম নিহত হন। এ ছাড়া সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নিহত হন। উভয়ের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD