নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

রাজশাহীর বাঘায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়িটির সামনে আসে। পরে তারা বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আগুন দেওয়ার পর ঘটনাস্থল ত্যাগ করে ওই ব্যক্তিরা। পরে স্থানীয় বাসিন্দারা চিৎকার করে আশপাশের লোকজনকে জড়ো করেন। একপর্যায়ে তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কয়েকজন শাহরিয়ার আলমের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তারা প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে তারা বাড়ির গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।








